মুকুল কান্তি দাশ; চকরিয়া :
“সমবায় ভিত্তিক সমাজ গড়ি- টেকশই উন্নয়ন নিশ্চিত করি” প্রতিপাদ্যকে ধারণ করে কক্সবাজারের চকরিয়ায় আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে ৪৭-তম সমবায় দিবস। এ দিবসটি পালন করা হয় শোভাযাত্রা ও আলোচনাসভার মাধ্যমে। রবিবার সকালে পৌরশহরের বিভিন্ন সড়কে শোভাযাত্রার পর উপজেলা পরিষদ মিলনায়তন “মোহনায়” এক আলোচনাসভা মিলিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা এম.এ মান্নানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।
অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, বিআরডিবির চেয়ারম্যান সেলিম উল্লাহ, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আতিক উল্লাহ। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন- বিশিষ্ট সমবায়ী ডাক্তার তেজেন্দ্র লাল দে।
এসময় আরো বক্তব্য রাখেন-চিরিংগা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন, সমবায়ী লিটন সিকদার প্রমুখ।
ওই সভায় বদরখালী উপনিবেশ ও সমবায় সমিতি, চিরিংগা বহুমুখী সমবায় সমিতি, দর্পন মাল্টিপারপাস কো-অপারেটিভ সমিতিসহ ছয়টি সমবায় সমিতিকে সমাজের উন্নয়নে ভুমিকা রাখায় পুরস্কৃত করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.