
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
ফরিদুল আলম নামের এক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, সাব-রেজিস্ট্রি অফিস সময় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হলেও তিনটার পরে দলিল দাখিলে অতিরিক্ত টাকা দাবি করা হয়। এমনকি জমি রেজিস্ট্রির সময় মূল খতিয়ান না দিয়ে ফটোকপি দিলে ও খাজনা দাখিলা দিতে অপারগ হলে টাকা দাবি করা হয়। সোমবার ভূমি রেজিস্ট্রি সেবায় সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে কক্সবাজারের চকরিয়ায় গণশুনানী অনুষ্ঠানে এভাবে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন স্থানীয়রা।
সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ে সনাক সদস্য ও ভূমি বিষয়ক উপ-কমিটির আহবায়ক মহাব্বত চৌধুরীর সভাপতিত্বে ও টিআইবি’র এরিয়া ম্যানেজার মোহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় গণশুনানীতে শুনানী করেন চকরিয়া সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার এএসএম শামছুজ্জামান। এসময় উপস্থিত ভূমি রেজিস্ট্রিতে হয়রানী ও প্রতিকার বিষয়ে শুনানীতে নানা প্রশ্নের উত্তর দেন তিনি।
প্রশ্নের উত্তরে শাসছুজ্জামান বলেন, যেসব বিষয়ে অভিযোগ তোলা হয়েছে সেসব বিষয়ে আমি অবগত নই। আর জমি রেজিস্ট্রির সময় মূল খতিয়ান ও দাখিলা ছাড়া জমি রেজিস্ট্রির কোন নিয়ম নেই।
তিনি আরো বলেন, সাধারণ মানুষের কষ্ট লাগবে এই শুনানী অব্যাহত থাকবে। এ ধরনের শুনানী প্রতিমাসে একবার সাব-রেজিস্ট্রি কার্যালয়ে অনুষ্টিত হবে বলেও জানান তিনি। গণশুনানীতে সাধারণ মানুষ, দলিল লেখকসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.