মুকুল কান্তি দাশ; চকরিয়া :
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহবুব-উল-করিম বলেছেন, হযরত মোহাম্মদ (সঃ) এর অনুপম আদর্শ অনুসরণ প্রক্রিয়ার মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনে এর প্রতিফলন ঘটাতে হবে। ইসলাম কখনো জঙ্গিবাদকে সমর্থন করেনা।
তিনি বলেন, বর্তমান সরকার ইসলাম, আলেম-ওলামাদের অধিকার ও সম্মান রক্ষায় বদ্ধ পরিকর। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার সবসময় জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার ভুমিকা পালন করে আসছে। অন্যায়ভাবে মানুষ হত্যা ইসলাম সমর্থন করেনা। এক্ষেত্রে সরকারের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে আজকের আলেম-ওলামাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে ইসলামিক ফাউন্ডেশন চকরিয়া উপজেলার সুপারভাইজার মোহাম্মদ আবু বক্কর রফিকের সভাপতিত্বে অনুষ্টিত সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন” শীর্ষক এক র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে আরো বক্তব্য রাখেন- সাহারবিল আনোয়ারুল উলুম সিনিয়ন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী আল আযাহারি আল মিশরী, চকরিয়া সিটি কলেজের অধ্যাপক মোহাম্মদ সালাউদ্দিন, মাওলানা সিরাজুল্লাহসহ ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ইউনিয়নের ইমাম ও খতিবরা।
এদিকে আলোচনা সভা আগে সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহবুব-উল-করিমের নেতৃত্বে এক র্যালী অনুষ্টিত হয়েছে। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.