সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / চকরিয়ায় সন্দেহজনক অবস্থানে মাদ্রাসা পড়ুয়া বিভিন্ন জেলার ১৪ জন আটক

চকরিয়ায় সন্দেহজনক অবস্থানে মাদ্রাসা পড়ুয়া বিভিন্ন জেলার ১৪ জন আটক

Handcuff - 13 (a)নিজস্ব সংবাদদাতা; চকরিয়া:

কক্সবাজার জেলার চকরিয়া পৌরশহর চিরিঙ্গার আল রহমত নামের একটি আবাসিক হোটেল থেকে সন্দেহজনক অবস্থানের কারণে অভিযান চালিয়ে মাদ্রাসায় পড়ুয়া বিভিন্ন জেলার ১৪ জনকে আটক করেছে পুলিশ। আটকের পর সংশ্লিষ্ট থানায় বার্তা পাঠিয়ে তাদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।

চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে আবাসিক হোটেলে অবস্থানের খবরে আটক করা হয় তাদের। এরপর জিজ্ঞাসাবাদের সময় সকলেই মাদ্রাসায় পড়য়া এবং কক্সবাজারে বেড়াতে এসেছিল বলে পুলিশকে জানায়। তবে তারা কোন রাজনৈতিক উদ্দেশ্যে এখানে এসেছে কি-না তা নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্ট থানার ওসির কাছে বার্তা প্রেরণ করা হয়েছে। ওই বার্তার জবাব পেলেই আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আটককৃতরা হলেন গাজীপুরের জয়দেবপুর থানার কাশিমপুরস্থ এনায়েতপুরের মোঃ সুলতান মিয়ার ছেলে মোঃ দেলোয়ার হোসেন (১৯), চাঁদপুরের ফরিদগঞ্জের চিরকার মোঃ সৈয়দের ছেলে মোঃ ইদ্রিস আলী (২২), ময়মনসিংহ জেলার নাসিরাবাদ কলেজ রোডের আমিনুল হকের ছেলে মোঃ আরিফ বিল্লাহ (১৬), নীলফামারী জেলার কচুয়া গ্রামের গোলাপ নুর হোসেনের ছেলে নুরুজ্জামান নিপুন (১৯), ঢাকার সাভারের ভেন্ডাবর এলাকার বেলাল হোছাইনের ছেলে হেলাল উদ্দিন (১৮), নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাতানপাড়ার মোঃ জাকিরুল ইসলামের ছেলে মোঃ আবুল বাশার (১৮), ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাঁ পাড়ার মাওলানা ইছহাকের ছেলে মোঃ মহিবুল্লাহ (২২), নারায়ণগঞ্জের ফতুল্লার শিহাচরের আব্দুস সালাম মুন্সির ছেলে জাহেদুল ইসলাম তানভীর (২১), ফরিদপুরের বোয়ালমারীর উত্তর বহিরদিয়ার মহিউদ্দিনের ছেলে সাঈদ আহমেদ (২২), কুমিল্লার দেবীদ্বারের লক্ষ্মীপুরের নজরুল ইসলাম মুন্সির ছেলে মোঃ ফাহিম মাহমুদ (১৮), চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শ্যামপুরের সিরাজুদৌল্লার ছেলে নাজমুল হক (১৮), শেরপুরের নকলার পালাকাটা ইসলাম নগরের আজিজুল হকের ছেলে মাহবুবুর রহমান (২০), ঢাকার শাহজাহানপুর থানার মালিবাগের আবুল কাশেম মিলনের ছেলে আবদুল্লাহ রাসেল (১৮) ও কুমিল্লার দাউদকান্দির ইউছুপ পুরের দ্বীন মোহাম্মদ শিবলীর ছেলে আবদুল্লাহ আল মামুন (১৮)।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.