সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় সাংবাদিক ওমর আলীর মায়ের মৃত্যু : প্রেসক্লাবের শোক

চকরিয়ায় সাংবাদিক ওমর আলীর মায়ের মৃত্যু : প্রেসক্লাবের শোক

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

চকরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক এএম ওমর আলীর মা মরিয়ম খাতুন (৭৫) আর নেই (ইন্নালিল্লাহি ওযাইন্না ইলাইহি রাজেউন)। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজবাড়ীতে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি চার ছেলে ও এক কন্যাসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। বাদে মাগরিব  নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে ওমর আলীর মায়ের মৃত্যুতে চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এম আর মাহমুদ, এম জাহেদ চৌধুরী, সভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথ, সহ-সভাপতি রফিক আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুকুল কান্তি দাশ, অর্থসম্পাদক একেএম বেলাল উদ্দিনসহ সকল সদস্য শোক প্রকাশ করেছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.