সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / চকরিয়ায় সাড়ে তিন কেজি গাঁজাসহ ২ বোন আটক

চকরিয়ায় সাড়ে তিন কেজি গাঁজাসহ ২ বোন আটক

Handcuff - 6মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় সাড়ে তিন কেজি গাঁজাসহ ২ বোনকে আটক করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চকরিয়া পৌরশহরের পুরাতন বাস স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত দুই বোন হলেন- চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের ইসলাম নগর গ্রামের তাসফিয়া বেগম (২৫) ও মনোয়ারা বেগম (৩০)।

পুলিশ সুত্রে জানা গেছে, চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মহির উদ্দিন খানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে চকরিয়া পৌর শহরের পুরাতন বাস স্টেশন এলাকা থেকে গাঁজাসহ দুই মহিলাকে আটক করে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম খান বলেন, আটক দুই মহিলা একে অপরের বোন। তারা দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.