
প্রতিকী ফটো
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
মোহাম্মদ রাকিব। ১০ বছর বয়সী শিশু। এই শিশু ৫টাকা বা ৩টি সুপারীর বিনিময়ে এক একটি গাছের সুপারী কেটে দেয় মালিককে। প্রতিদিন পাড়ায় পাড়ায় গিয়ে কার বাড়ী থেকে সুপারী পাড়তে হবে সেই খোঁজ করে অপর বন্ধুসহ রাকিব। এভাবেই সুপারী পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে অকালে ঝরে গেল রাকিবের প্রাণ।
শনিবার সকাল ৯টার দিকে কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডস্থ সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রাকিব পৌরসভার পশ্চিম বাটাখালী এলাকার ফরিদুল আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল ৯টার দিকে সিকদার পাড়া এলাকার বাসিন্দা ছলিম উল্লাহর বাড়িতে গাছ থেকে সুপারী পাড়তে যায় শিশু রাকিব। এক পর্যায়ে সুপারী গাছের অর্ধেক উঠার পর হাত পিছলে সে নিচে পড়ে যায়। পরে তাকে গুরুতর জখম ও সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে পাড়ার লোকজন চকরিয়ার প্রাইভেট হাসপাতাল জমজমে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো.বশিরুল আইয়ুব গাছ থেকে পড়ে শিশু নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.