মুকুল কান্তি দাশ, চকরিয়া :
সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর দুই সৈনিক নিহত ও অপর দুই সৈনিক গুরুতর আহত হয়েছেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার খুটাখালীস্থ কমিউনিটি সেন্টারের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর জীপ সড়ক লাগোয়া একটি গাছের সাথে ধাক্কা খেলে হতাহতের এই ঘটনা রবিবার রাত ৮ টার দিকে ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- সৈনিক নাঈম ও সৈনিক শফিকুর রহমান। আহত সৈনিক সাজ্জাদ ও আরিফুল ইসলামকে মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চকরিয়ার মালুমঘাট ফটাড়িতে দায়িত্বরত হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো: আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে সেনাবাহিনীর জীপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের গ্রামের বাড়ীর পরিচয় নিশ্চিত করে বলতে পারেনি মালুমঘাট হাইওয়ে পুলিশ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.