সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দুর্ঘটনা-অগ্নিকাণ্ড / চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ ভাই নিহত

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ ভাই নিহত

http://coxview.com/wp-content/uploads/2022/02/Accident-8-2-22.jpg.webp

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :
কক্সবাজার চকরিয়ার মালুমঘাট এলাকায় রাস্তা পারাপারের সময় একটি পিকআপের ধাক্কায় একই পরিবারের ৪ ভাই নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন আরও তিনজন।

নিহতরা হলেন- ডুলাহাজারা মালুমঘাট রিংভং সগীরশাহ কাটা এলাকার মৃত ডাক্তার সুরেশ চন্দ্র শীলের ছেলে অনুপম চন্দ্র শীল (৪৭), নিরুপম চন্দ্র শীল (৪৫), দীপক চন্দ্র শীল ও চম্পক চন্দ্র শীল (৩৫)। এসময় আহতরা হলেন, সরন শীল, রক্ষিত শীল, প্লাবন ও হীরা শীল। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে মালুমঘাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভোরে নিহতদের বাবা দশদিন আগে মারা যান। বাবার শ্রাদ্ধ করতে সনাতন ধর্মমতে সুরেশের সাত ছেলে ও এক মেয়ে ভোরবেলা ক্ষৌর কর্ম (মাথার চুল ফেলে দেওয়া) সম্পন্ন করতে হাসিনাপাড়ার তিন রাস্তার মাথাস্থ স্থানীয় মন্দিরে যান। মন্দির থেকে ক্ষৌরকর্ম শেষে বাড়ি ফেরার পথে একসাথেই রাস্তা পার হচ্ছিলেন তারা। এসময় কক্সবাজারমুখী একটি পিক-আপ তাদের চাপা দিলে তারা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে নিলে তাদের মৃত ঘোষণা করা হয়। গাড়িটি সনাক্ত করা যায়নি।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাফায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ৪ ভাইসহ একই পরিবারের ৯ জন ভোরে স্থানীয় একটি শ্মশানে পূজা দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে রাস্তা পারাপারের সময় কক্সবাজার শহরের দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় তারা নিহত হন।

মালুমঘাট এলাকার বাসিন্দা ডুলাহাজারা ইউপি নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এম আর মাহবুব জানান, দ্বীপ উপজেলা কুতুবদিয়া থেকে মালুমঘাট এসে বসতি গড়ার পর সুরেশ চন্দ্র শীল হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে সেবা দিতেন। তার ছেলেরা কুতুবদিয়ায় থেকে বাবা-মায়ের কাছে আসা যাওয়া করতেন।

দশদিন আগে ডা. সুরেশ পরলোক গমন করেন। বাবার অন্ত্যেষ্টিক্রিয়া ও শ্রাদ্ধ করতে সন্তানরা পরিবারসহ রিংভংয়ে বাবার বাসায় অবস্থান করছিলেন। ধর্মীয় রীতি অনুসারে ভোরে সন্তানরা শ্রাদ্ধ করতে বের হন। বাসায় ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনায় চার ভাই মারা যান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.