আহবায়ক তেজেন্দ্র লাল ও সদস্য সচিব লক্ষণ কান্তি দাশ

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
এবার কক্সবাজারের চকরিয়ায়ও হিন্দু পরিষদ গঠিত হয়েছে। সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদনের মাধ্যমে চকরিয়ায় যাত্রা শুরু হলো এই নতুন সংগঠনটির। জেলা হিন্দু পরিষদের সভাপতি কাউন্সিলর রাজ বিহারী দাশ ও সাধারণ সম্পাদক ডাক্তার পরিতোষ দাশের যৌথ স্বাক্ষরে গত ৩ ডিসেম্বর এই কমিটির অনুমোদন দেন।
নব গঠিত কমিটির নেতৃবৃন্দরা হলেন- আহবায়ক ডাক্তার তেজেন্দ্র লাল দে, সদস্য সচিব লক্ষণ কান্তি দাশ, যুগ্ম আহবায়ক অধ্যাপক সিন্টু কুমার চৌধুরী, মাষ্টার সমির দে এবং সদস্যরা হলেন- মাষ্টার অসিত রুদ্র, ডাক্তার বিমল ধর ও তাপন কান্তি রুদ্র।
এই কমিটির সদস্য সচিব লক্ষণ দাশ বলেন, চকরিয়ার পৌরসভা ও ১৮টি ইউনিয়ন এবং সংশ্লিষ্ট এলাকার ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের পর সম্মেলনের মাধ্যমে উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.