সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের অমর ২১শে পালন

চকরিয়ায় হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের অমর ২১শে পালন

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

মায়ের ভাষার অধিকার আদায়ে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন সেই সব শহীদদের স্মরণ করতে ২১শে ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক ভাষা দিবসের প্রথম প্রহরে চকরিয়া পৌরসভাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ চকরিয়া উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ চকরিয়া উপজেলার উপদেষ্টা অনিবাঁশি দাশ, নন্দরাম ধর (মহাজন), ডাক্তার তেজেন্দ্র লাল দে, সমীরণ ধর চান্দু (মহাজন), সমীর দাশ ও চকরিয়া উপজেলার আহবায়ক রতন বরণ দাশ, উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল কান্তি দাশ, চকরিয়া পৌরসভা শাখার আহবায়ক নারায়ন কান্তি দাশ, সদস্য সচিব সুনিপ দাশ সৌরভ, উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক লিটন দাশ, কালু শুক্লাদাশ, পৌরসভার ২নং ওয়ার্ডের সদস্য সচিব বিটন দাশ, ৩নং ওয়ার্ডের সদস্য সচিব নারায়ণ চৌধুরী ও ৪নং ওয়ার্ডের আহবায়ক বাবু দাশের নেতৃত্বে নেতা-কর্মীরা অংশ নেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.