সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / চকরিয়ায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চকরিয়ায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কক্সবাজারের চকরিয়া উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে আলোচনাসভা ও কেক কাটা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় চকরিয়া পৌরশহরের ওসান সিটি মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্টান অনুষ্টিত হয়।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চকরিয়া উপজেলা শাখার সভাপতি রতন বরণ দাশের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চকরিয়া পৌরসভা শাখার সাধারণ সম্পাদক সুনিপ দাশ সৌরভের পরিচালনায় আলোচনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার সভাপতি নারায়ন কান্তি দাশ।

আলোচনা সভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন- হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চকরিয়া উপজেলা শাখার উপদেষ্টা ডাক্তার তেজেন্দ্র লাল সুশীল, অনিবাঁশি দাশ, ধনরঞ্জন দাশ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি লক্ষণ কান্তি দাশ, চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মুকুল কান্তি দাশ, উপজেলার সাংগঠনিক সম্পাদক দিলীপ সুশীল, চকরিয়া পৌরসভা শাখার সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক মাস্টার সুজিত বড়ুয়া।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলার সহ-সভাপতি আলংহ্রী রাখাইন, যুগ্ম সম্পাদক কালু শুক্লা দাশ, লিটন কান্তি দাশ, অর্থ সম্পাদক অনুকুল, উপজেলার উপদেষ্টা চিত্ত রঞ্জন রুদ্র, তাপন রুদ্র, চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের আহবায়ক রনজিত শুক্লা দাশ, যুগ্ম আহবায়ক নিউটন বসাকসহ প্রমুখ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.