সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় ৩০হাজার ইয়াবাসহ তিন যুবক আটক : মোটর সাইকেল জব্দ

চকরিয়ায় ৩০হাজার ইয়াবাসহ তিন যুবক আটক : মোটর সাইকেল জব্দ

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ৩০হাজার পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে চিরিংগা হাইওয়ে পুলিশ। রবিবার ভোর রাত ২টার দিকে চকরিয়া ডিগ্রী কলেজ গেইট এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় পাচার কাজে ব্যবহৃত দুটি মোটর সাইকেল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- মো. মিয়ার ছেলে নুরুল আলম (৪২), শামসুল হকের ছেলে আরিফুল হক (৩০) ও জাফর আহমদের ছেলে মহিউদ্দিন (৪২) এরা সবাই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকার বাসিন্দা।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট মো.নুরে আলম বলেন, প্রতিদিনের মতো রাতে মহাসড়কে পুলিশ নিয়মিত টহল দিচ্ছিলাম। রাত দুইটার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখি দুইটি নম্বরবিহীন মোটর সাইকেল আসলে তাদের থামানো হয়। এসময় কথাবার্তা অসংলগ্ন মনে হলে তাদের দেহ ও মোটর সাইকেলে তল্লাশি চালানো হয়। মোটর সাইকেলের তেলের ট্যাংকির নিচে একটি বিশেষ বক্সে পলিথিন মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়। পরে তাদের আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরো বলেন, আটক যুবকরা কক্সবাজার থেকে ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে চকরিয়া থানায় মাদক আইনে মামলা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.