
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় ব্রাক ও একলাবের উদ্যোগে ম্যালেরিয়া মশা থেকে রক্ষার জন্য কীটনাশকমুক্ত দীর্ঘস্থায়ী ৩৪০০ মশারি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা খুটাখালী ইউনিয়ন পরিষদের মশারি বিতরণ অনুষ্টান অনুষ্টিত হয়।
মশারি বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, খুটাখালী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহমান এবং ব্রাক ও একলাবের কর্মকর্তারা।
এসময় ৩৪’শ পরিবারের হাতে ম্যালেরিয়া মশা থেকে রক্ষার জন্য কীটনাশকমুক্ত দীর্ঘস্থায়ী মশারি বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই মশারি বিতরণ করা হবে বলে ব্রাক ও একলাবের কর্মকর্তারা জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.