
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের পূর্ব নতুন মহাল এলাকার হাজী আবদুল সালাম সওদাগরের পূত্র ও চকরিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, জেলা যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আবদু রহিমের আপন ছোটভাই সাবেক ছাত্রনেতা ফরিদুল আলম ১৫ ফ্রেরুয়ারী দুপুর আড়াইটার দিকে হার্ট এ্যাটাক করে। নতুন মহালস্থ নিজ বাড়ী থেকে ঈদগাঁও বাজারে আসার পথিমধ্য ইন্তেকাল করেন (ইন্না……রাজেউন)।
এদিকে ১৬ ফ্রেরুয়ারী সকাল দশটায় স্থানীয় কবরস্থান মুরায় মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে এ প্রতিনিধিকে নিশ্চিত করেন তার পরিবারের এক সদস্য।
অন্যদিকে অধ্যাপক আবদু রহিমের ভাইয়ের মৃত্যুতে পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনাসহ শোক প্রকাশ করেন -সংবাদকর্মী এম আবুহেনা সাগর, মফিজুল ইসলাম মফি, রফিক উদ্দিন লিটন ও সরওয়ার শিফা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.