সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়া পিসফুল ইউনাইটেড ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চকরিয়া পিসফুল ইউনাইটেড ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ার বৃহত্তম সামাজিক সংগঠন ‘পিসফুল ইউনাইটেড ক্লাবের’ প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। শুক্রবার বিকালে র্যালীর মাধ্যমে অনুষ্টানের শুভ সুচনা হয়। র্যালীটি চকরিয়া হাসপাতাল সড়ক হয়ে চিরিংগা পৌরশহর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গ্রামার স্কুল মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় মিলিত হয়। এদিন সন্ধ্যা থেকে সাংস্কৃতিক অনুষ্টান শুরু হয়।

পিসফুল ইউনাইটেড ক্লাবের সভাপতি মো.জাহেদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নয়নের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- চকরিয়া পিসপুল ইউনাইটেড ক্লাবের প্রধান উপদেষ্টা ও কাউন্সিলর রেজাউল করিম।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম.জাহেদ চৌধুরী, চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মনজুর আলম, চকরিয়া মহিলা কলেজের প্রভাষক শওকত আলী, চকরিয়া বিমান বন্দর রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এম.নুরুস শফি, কর্মনীড়ের চেয়ারম্যান শাহেনা আক্তার, কক্সবাজার চশমা সেন্টারের ডিরেক্টর সেলিম রেজা, চকরিয়া পৌরসভার কর্মকর্তা রাজিবুল চৌধুরী, সাবেক মেম্বার শওকত ওসমান মানিক, ব্লাড ডোনারস এর এডমিন আব্দুল্লাহ আল মুরাদ, চকরিয়া মানব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচএম রুহুল কাদের, চকরিয়া ব্লাড ডোনারসের এডমিন মিনহাজ উদ্দিন প্রমুখ। পরে আলোচনাসভা শেষে অতিথিরা কেক কেটে প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.