
ফাইল ছবি
মুকুল কান্তি দাশ; চকরিয়া:
কক্সবাজারের চকরিয়াস্থ মালুমঘাট হাইওয়ে পুলিশের একটি দল যাত্রীবাহি বাস থেকে ইয়াবাসহ রাশেদা বেগম (৩৫) নামের এক মহিলাকে গ্রেপ্তার করেছে। এসময় তার কাছ থেকে ৯’শ ৮০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়। বুধবার বিকাল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালীস্থ ফরেস্ট বিট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাশেদা বেগম কক্সবাজারের টেকনাফ উপজেলার দক্ষিণ হ্নীলার লেচুয়া বাগান এলাকার নুর আহমদের স্ত্রী।
মালুমঘাট হাইওয়ে পুলিশের এসআই রহুল আমিন বলেন, প্রতিদিনের মতো চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাতায়াতরত যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এসময় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখি ইউনিক পরিবহণের একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালালে রাশেদা বেগমের কাছ থেকে ৯’শ ৮০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
এঘটনায় এসআই রহুল আমিন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চকরিয়া থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান।
অপরদিকে, কক্সবাজারের পেকুয়া থানার এসআই সুব্রত রায়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে। গত বুধবার রাত ৩টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের সীমান্ত ব্রীজ এলাকা থেকে এসব ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ। তবে এসময় কাউকে আটক করতে পারেনি পুলিশ। এঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল ইসলাম খান নিশ্চিত করেছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.