
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই মহিলাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে ৩০৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে বলে পুলিশ দাবি করেছে। গত সোমবার রাত ও মঙ্গলবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলা ডুলাহাজারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাটাখালী এলাকার মৃত নুরুল আলমের স্ত্রী খালেদা বেগম (৫৫), একই উপজেলার মৃত আব্দুল হাকিমের সাহাব উদ্দিন (২৩), একই উপজেলার মৃত আলী আহমদের ছেলে রমিজ উদ্দিন (২৬) ও ফেনী জেলার সোনাগাজী উপজেলার পাইকগাছা এলাকার শাহ আলমের মেয়ে বিবি কুলছুম প্রকাশ বুড়ি (১৯)।
অপরদিকে পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের জুম এলাকা থেকে থানার এএসআই জয়নাল আবেদীনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা বড়িসহ মো. নেজাম উদ্দিন (২৫)কে গ্রেপ্তার করে। সে ওই এলাকার মৃত আবুল কালামের ছেলে।
চকরিয়া থানার এসআই মো.আবদুল খালেক, গোপন সংবাদের ভিত্তিতে থানার একদল পুলিশসহ অভিযান চালিয়ে উপজেলার ডুলাহাজারার কাটাখালী থেকে ২৪৫ পিস ইয়াবা বড়িসহ দুই মহিলাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃতরা সবাই পেশাদার মাদক বিক্রেতার। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.