সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়া পৌরসভার প্রথম প্রশাসক আ.লীগ নেতা আমজাদ হোসেন আর নেই

চকরিয়া পৌরসভার প্রথম প্রশাসক আ.লীগ নেতা আমজাদ হোসেন আর নেই


মুকুল কান্তি দাশ; চকরিয়া :

চকরিয়া পৌরসভার প্রথম প্রশাসক অ্যাডভোকেট আমজাদ হোসেন আর নেই। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার আদালতের একটি বেঞ্চ শুনানিকালে হৃদ রোগে আক্রান্ত হয়ে সংজ্ঞা হারিয়ে ঢলে পড়েন তিনি। সহ-কর্মীরা তাকে সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন।

হঠাৎ পরলোতে গমন করা অ্যাডভোকেট আমজাদ হোসেন কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি, চকরিয়া উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি, বৃহত্তর চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ছাড়াও মৃত্যুর সময় পর্যন্ত কক্সবাজার জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যসহ সমাজসেবা ও সমাজ উন্নয়নমূলক বিভিন্ন কমিটির নেতৃত্ব দেন।

তার পারিবারিক সুত্র জানায়, সোমবার সন্ধ্যা ৭টায় কক্সবাজার শহরে প্রথম, নিজ জন্মস্থান পেকুয়ার গোয়াখালীতে মঙ্গলবার সকাল ৯টায় দ্বিতীয় ও একইদিন সকাল সাড়ে ১০টায় চকরিয়া পৌরসভার মগবাজারস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তৃতীয় নামাজে জানাযা শেষে খোদারকুমের নিকটবর্তী সামাজিক কবরস্থানে অ্যাডভোকেট আমজাদ হোসেনকে দাফন করা হবে।

অ্যাডভোকেট আমজাদ হোসেন ছিলেন একজন নির্লোভ ব্যক্তি। দীর্ঘ ৫০ বছরের অধিক আওয়ামীলীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন। এসময় তিনি সভা-সমাবেশে কেটে খাওয়া মানুষের কথাই বলছেন বেশি। তাই তার মৃত্যুও খবর শুনে চকরিয়া-পেকুয়ার গ্রামীন জনপদে শ্রমজীবি মানুষরাও আপনজ্বন হারানোর বেদনায় আপ্লুত হয়ে পড়েছেন। অ্যাডভোকেট আমজাদ হোসেনের আকস্মিক মৃত্যুতে পুরো জেলার আওয়ামী পরিবারসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে পৃথক বিবৃতি দিয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও মেয়র মুজিবুর রহমান, চকরিয়া-পেকুয়ার সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম.জাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মিজবাউল হক, চকরিয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রতন বরণ দাশ, সাধারণ সম্পাদক সাংবাদিক মুকুল কান্তি দাশ, পৌরসভার সভাপতি নারায়ন কান্তি দাশ, জেলা আইনজীবী সমিতি, চকরিয়া উপজেলা অ্যাডভোকেট এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.