সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / চকরিয়া প্রেসক্লাব সভাপতির খালু মাওলানা আকতার কামাল আর নেই : বিভিন্ন মহলের শোক

চকরিয়া প্রেসক্লাব সভাপতির খালু মাওলানা আকতার কামাল আর নেই : বিভিন্ন মহলের শোক

Shok - 4hokনিজস্ব প্রতিনিধি, চকরিয়া:

চকরিয়ার বরইতলী ইউনিয়নস্থ মিয়াজীবাড়ীর আলহাজ্ব মাওলানা আকতার কামাল আর নেই (ইন্নালিল্লাহ….রাজিউন)। শনিবার দুপুর ১২টায় ৬৫ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন কক্সবাজার পৌরশহরস্থ বিজিবি ক্যাম্প সংলগ্ন বাসভবনে। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী-১ছেলে ৩মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বিকাল ৫টায় কক্সবাজারে প্রথম ও চকরিয়ার বরইতলীতে দ্বিতীয় দফায় নামাযে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন হয়। জানাজায় ইমামতী করেন মাওলানা রহুল কাদের।

চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম.জাহেদ চৌধুরী খালু ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাতালের ডা:আজিজুল হক বুলবুলের জেঠাতো ভাই মাওলানা কামালের মৃত্যুতে পৃথক বিবৃতির মাধ্যমে শোক প্রকাশ করেছেন কক্সবাজার জেলা পরিষদের প্রথম চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন মাহমুদ, সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট জহিরুল ইসলাম, বরইতলী ইউপি চেয়ারম্যান এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, চকরিয়া স্বাস্থ্য ও প:প কর্মকর্তা আলহাজ্ব ডা: মো. আবদুস সালাম, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মোহাম্মদ ছাবের, চকরিয়া সাংবাদিক কল্যান সমিতির সভাপতি জাকের উল্লাহ চকোরী, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.আর মাহমুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ.এম. ওমর আলী, মা শিশু ও জেনারেল হাসাতালের এমডি মোহাম্মদ জকরিয়া, চকরিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য মুকুল কান্তি দাশ ছাড়াও বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, সাংবাদিক, মাদ্রাসা ও স্কুলের শিক্ষক, রাজনৈতিক এবং পেশাজীবী নেতৃবৃন্দরা।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.