সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়া বঙ্গবন্ধু সাফারি পার্কের হাতি পিষে মারলো মাহুতকে

চকরিয়া বঙ্গবন্ধু সাফারি পার্কের হাতি পিষে মারলো মাহুতকে


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ক্ষুদ্ধ হয়ে উঠা একটি প্রশিক্ষিত হাতি পায়ের তলায় পিষে মেরে ফেলে মাহুত ভদ্রসেন চাকমা (৫৬) কে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পার্কের হাতির বেস্টনীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মুহূতের মধ্যে পার্কের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ট্র্যাঙ্কুলাইজের মাধ্যমে নিয়ন্ত্রণে আনা হয় ওই হাতিকে।

নিহত মাহুত ভদ্রসেন চাকমা খাগড়াছড়ি জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের বঙ্গলটুলি গ্রামের রাঙা মোহন চাকমার ছেলে। ওদিন বিকেলে চকরিয়া থানা পুলিশ সরজমিন ঘটনাস্থল পরিদর্শনের পর প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে তার লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন।

এ ব্যাপারে পার্কের তত্ত্বাবধায়ক মো.মাজহারুল ইসলাম চৌধুরী, ক্ষুব্ধ হাতিটি পেছন থেকে এসে মাহুতকে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। এর পর পায়ের তলায় পিষে মেরে ফেলে মাহুতকে। চকরিয়া থানায় লিখিতভাবে মাহুতের মৃত্যু সংবাদটি অবহিত করা হয়েছে। একইসঙ্গে পার্কে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, পরে ক্ষুব্ধ হয়ে উঠা পার্কের প্রশিক্ষিত হাতিটিকে ট্র্যাঙ্কুলাইজের মাধ্যমে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। মাহুম মারা যাওয়ার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.