সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়া-মহেশখালীতে পানিতে ডুবে শিশু-কিশোরের মৃত্যু : আহত ১

চকরিয়া-মহেশখালীতে পানিতে ডুবে শিশু-কিশোরের মৃত্যু : আহত ১

Water 002

মুকুল কান্তি দাশ; চকরিয়া :   

কক্সবাজারের চকরিয়া ও মহেশখালীতে দিঘী ও পুকুরে ডুবে দুই জন শিশু-কিশোরের মৃত্যু ও এক শিশু আহত হয়েছে। শনিবার এ মৃত্যুর  ঘটনা ঘটে। মারা যাওয়া কিশোর ও শিশু হলেন- চকরিয়ার হারবাং ইউনিয়নের নবাব মিয়ার ছেলে দিদারুল ইসলাম (১৬) মহেশখালী উপজেলার সিকদার পাড়া এলাকার জসিম উদ্দিনের দেড় বয়সি শিশু ছেলে ইমাম হাসান।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শনিবার সকালে মহেশখালীর সিকদার পাড়ায় ইমাম হাসান বন্ধুদের সাথে পার্শ্ববর্তী বাড়ীর পুকুর পাড়ে খেলা করছিল। খেলার এক পর্যায়ে শিশু ইমাম হাসান পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে বেলা ১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, চকরিয়ায় মাতামুহুরী নদী লাগোয়া লক্ষ্যারচর ইউনিয়নের উত্তর লক্ষ্যারচরস্থ দিঘীতে (বদ্ধ খাল) শুক্রবার সকাল ১১ টায় গাছ থেকে লাফ দিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয় দিদার। নিখোঁজের ২১ ঘন্টা পর গতকাল শনিবার সকাল ৮টার দিকে তার মরদেহ ভেসে উঠলে পাড়ার লোকজন উদ্ধার করে। ওই সময় দিদারের নিচে চাপা পড়ে আহত শিশু তাসিবকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার তাকে নানার বাড়ির সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। উত্তর লক্ষ্যারচরস্থ মামা জসিমের বাড়িতে বেড়াতে আসে দিদার।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.