মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ার শাহ উমরাবাদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এই অনুষ্টান গতকাল মঙ্গলবার মাতামুহুরী ও যমুনা গ্রুপের বিতর্ক প্রতিযোগীতার মাধ্যমে শুরু হয়। আগামী ১৯ মার্চ পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা।
১৩ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত ৬টি বিভাগের বিতর্ক, ১৭ মার্চ ক্রীড়া ও ১৮ মার্চ সাংস্কৃতিক প্রতিযোগীতার পর ১৯ মার্চ পুরস্কার বিতরণী অনুষ্টান হবে। মঙ্গলবার দুপুর ২টায় বিতর্ক প্রতিযোগীতায় প্রধান অতিথি ছিলেন- চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এম জাহেদ চৌধুরী। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমএস ইসলামের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন- বিদ্যালয়ের দাতা সদস্য শিক্ষক মোহাম্মদ ফয়সল চৌধুরী।
অনুষ্টানে বক্তব্য রাখেন-সিনিয়র শিক্ষক মো.নুরুচ্ছফা, মাস্টার রতন কুমার সুশীল, রফিকুল ইসলাম, শওকত ওসমান, সিরাজুল হক, রেবেকা সুলতানা, রিংকু শীল, নুসরাত হোসাইন, আসহাব উদ্দিন প্রমুখ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.