সাম্প্রতিক....
Home / জাতীয় / চট্টগ্রামে কয়লাবোঝাই জাহাজডুবি : নিখোঁজ ৯ নাবিক

চট্টগ্রামে কয়লাবোঝাই জাহাজডুবি : নিখোঁজ ৯ নাবিক

বঙ্গোপসাগরের কয়লাবোঝাই একটি লাইটার জাহাজডুবির ঘটনা ঘটেছে। জাহাজডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন ৯ নাবিক। এ ছাড়া ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সাগরে সন্দ্বীপ চ্যানেলের সাঙ্গু গ্যাসফিল্ডের কাছে ‘এমবি হেরা পর্বত-৮’ জাহাজটি বৈরী আবহাওয়ার কারণে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে নিখোঁজদের নাম-পরিচয় জানা যায়নি।

জাহাজ ও নাবিকদের উদ্ধারে ঘটনাস্থলে গেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের পাঁচটি জাহাজ। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ চলছিল।

 

সূত্র: somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.