সাম্প্রতিক....
Home / জাতীয় / চট্টগ্রামে দুর্ঘটনার কবলে ইউএস বাংলার বিমান

চট্টগ্রামে দুর্ঘটনার কবলে ইউএস বাংলার বিমান

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সের (বোয়িং ৭৩৭-৮০০ এস ২-এজেএ) ঢাকা থেকে কক্সবাজারগামী ফ্লাইট।

বুধবার (২৬ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ১ টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।

ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করার সময় বিমানটি মুখ থুবড়ে পড়ে। এ সময় বিমানে ১৬৪ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক অফিসার জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী ইউএসবাংলার বিমানটি যান্ত্রিক ক্রুটির কারণে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়। এ সময় বিমানটিতে ১৬৪ জন যাত্রী এবং ৭ জন ক্রু ছিলেন। এ ঘটনার পর থেকে রানওয়ে বন্ধ আছে। যাত্রীদের উদ্ধার কাজ করে টার্মিনালে নেওয়া হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, বিমানটির সামনের নোজ হুইল কাজ না করায় ক্র্যাশ ল্যান্ডিং করে। তবে, বিমান দুর্ঘটনার খবরটি অস্বীকার করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স।

ইউএস-বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, উড়োজাহাজটির সামনের অংশে কোনো একটি ত্রুটি ধরা পড়ার পড়েই তা দ্রুত অবতরণের সিদ্ধান্ত হয়। তবে, যাত্রীদের অক্ষত অবস্থায় নামানো সম্ভব হয়েছে।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.