সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চট্টগ্রামে ফুটবল খেলতে গিয়ে পেকুয়ার ছাত্রলীগ নেতার মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে

চট্টগ্রামে ফুটবল খেলতে গিয়ে পেকুয়ার ছাত্রলীগ নেতার মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মেধাবী ছাত্র পারভেজ মোর্শারফ (১৮) বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। চট্টগ্রাম মহানগরের প্যারেড মাঠে বন্ধদের সাথে ফুটবল খেলার সময় মাঠের একপাশ থেকে বল আনতে গেলে মাঠে পড়ে থাকা বিদ্যুতের তারে লেগে বিদ্যুৎষ্পৃষ্ট হেেল তিনি মারা যান। ২১ এপ্রিল শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রলীগ নেতা পারভেজ মোশার্রফ পেকুয়া উপজেলার বারবাকিয়ার পাহাড়িয়াখালী গ্রামের আবদুল মান্নানের ছেলে ও চট্টগ্রাম সরকারী কলেজের অনার্স তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র।

পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিন বাহাদুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেধাবী ছাত্র মোর্শারফ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি। পারভেজ চট্টগ্রাম সরকারী কলেজে ভর্তি হওয়ায় আগ্রাবাদের বড় বোনের বাসায় থাকতো।

তিনি আরো বলেন, গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে প্যারেড মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্টে অকাল মৃত্যু হয়। তার মৃত্যুতে পেকুয়ায় শোকের ছায়া নেমে এসেছে। চট্টগ্রাম থেকে মোশাররফের মরদেহ পেকুয়ায় আনার পর রাতেই জানাজা পড়ে সামাজিক কবরস্থানে দাফন করা হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.