সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশঘেষে বৈদ্যুতিক খুঁটির স্তুপ : দুর্ঘটনার আশংকা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশঘেষে বৈদ্যুতিক খুঁটির স্তুপ : দুর্ঘটনার আশংকা

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুপাশ জুড়ে পল্লী বিদ্যুতের খুঁটির স্তুপ আর গাড়ী রাখায় যেকোন মুর্হুতে দুর্ঘটনার আশংকা প্রকাশ করেন সাধারণ লোকজনসহ যাত্রীরা। উভয় দিক থেকে চলাচলরত দ্রুতগামী দূরপাল্লাসহ নানা যানবাহন যাতায়াতে মারাত্মক ভাবে হুমকির সম্মুখীন হচ্ছে। একদিকে লম্বা লম্বা পরিবহন, অন্যদিকে বৈদ্যুতিক খুঁটি, আরেকদিকে মহাসড়কের জায়গা সংকীর্ণ। তিন সমস্যায় জর্জরিত যাত্রীসহ পথচারীরা। সারাদিন ব্যস্ত মহাসড়কের অর্ধেক জায়গা দখল করে রাখে পল্লী বিদ্যুতের খুঁটি আনা নেওয়ার কাজে ব্যবহৃত লম্বা লম্বা গাড়িগুলো। অন্যদিকে খুঁটির সারি সারি স্তুপ।

দেখা যায়, রামুর রশিদনগর লম্বাঘোনা রাস্তার মাথা হতে জোয়ারিয়ানালা গুচ্ছগ্রাম রাস্তার মাথা পর্যন্ত প্রায় অর্ধেক রাস্তা দখল করে রাখে এসব খুঁটি ও লম্বা লম্বা যানবাহন। যার কারণে জায়গা সংকুচিত হওয়ায় অন্যান্য গাড়ী চলাচলে নিদারুণ কষ্ট পাচ্ছে এবং দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এ দূর্ভোগ আর ভোগান্তিতে রক্ষাসহ মানুষের জানমালের নিরাপত্তার লক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন পথচারী, যাত্রীসহ এলাকাবাসী। অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও লেখা লেখিও চালিয়ে যাচ্ছেন।

রশিদনগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সায়েম মোহাম্মদ শাহিন এ প্রতিবেদককে জানান, মহাসড়কের পাশঘেষে বৈদ্যুতিক খুঁটি আর তাদের ব্যবহৃত গাড়ী রাখায় যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। দু-সমস্যায় সম্মুখীন যাত্রীরা। এসব খুঁটিগুলো অনত্রে খোলা জায়গায় রাখলে হয়তো সমস্যার সমাধান হবে বলেও মনে করেন তিনি। দ্রুতসময়ে সড়কের পাশ থেকে বৈদ্যুতিক খুঁটিগুলো সরানোর দাবী জানান। তবে সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে যোগাযোগ সম্ভব হয়নি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.