সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / চলতি বছরেই ৫জি সেবা দেবে ভেরাইজন

চলতি বছরেই ৫জি সেবা দেবে ভেরাইজন

যুক্তরাষ্ট্রের ১১টি শহরে নির্বাচিত কিছু গ্রাহকের জন্য পরীক্ষামূলকভাবে উচ্চগতির তারহীন ইন্টারনেট সেবা চালুর লক্ষ্য নির্ধারণ করেছে টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান ভেরাইজন। এ বছরের প্রথমার্ধেই এ লক্ষ্য বাস্তবায়নের আশা করছে প্রতিষ্ঠানটি।

ভেরাইজনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বল্প পরিসরের এ সেবা আপাতত  আটলান্টা, ডেনভার, ডালাস, হিউস্টন, মায়ামি, সিয়াটল এবং ওয়াশিংটন ডিসিতে চালু হবে।

২০১৬ সালে ভেরাইজনের পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা ২০১৭ সালেই ৫জি সেবা চালু করতে চায়। সে লক্ষ্যের দিকে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে ভেরাইজন।

৫জি চালু হলে তা বর্তমানে প্রচলিত ৪জি সেবার চেয়ে কমপক্ষে ১০ থেকে ১০০ গুণ পর্যন্ত বেশি গতি প্রদান করতে পারবে বলে আশা করা হচ্ছে এবং ডাউনলোডের গতি হবে ১০ গিগাবিট পার সেকেন্ড।

এর আগে জানুয়ারিতে অন্য অারেকটি টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান এটিএন্ডটি ৫জি সেবা চালুর পরিকল্পনার কথা জিানিয়েছিল।

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.