সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চিরকুট লিখে রাখাইন যুবকের আত্মহত্যা

চিরকুট লিখে রাখাইন যুবকের আত্মহত্যা

https://coxview.net/wp-content/uploads/2017/12/Fashi-22.jpg


নিজস্ব প্রতিনিধি :

কক্সবাজারে শহরে ‌চিরকুটে ‌‘স্বেচ্ছায় মৃত্যু’ লিখে ক্য ছে ওয়ান নামে এক রাখাইন যুবক আত্মহত্যা করেছে। নিহত ক্য ছে ওয়ান কক্সবাজার সিটি কলেজের এমএ’র শিক্ষার্থী। তার বাড়ি চকরিয়া উপজেলার কাহারিয়া ঘোনা রাখাইন পাড়ায়।


১৬ সেপ্টেম্বর (শনিবার) রাত ৮ টার পরে কক্সবাজার শহরের খুরুশকুল রাস্তার মাথা এলাকার রিহাব প্লাজা বিল্ডিংয়ের ৪র্থ তলায় এঘটনা ঘটে।


পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, এই বাসায় তারা ৫ জন ভাড়া থাকতো। কিন্তু আত্মহত্যার সময় একজন ছাড়া বাকি সবাই বাইরে ছিল। ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ এক সহপাঠী দেখতে পায়। সে পুলিশে খবর দেয়। ঠিক কখন আত্মহত্যা করেছে এমন তথ্য দিতে পারছে না বাসায় থাকা সহপাঠী। সেই সহপাঠী জানায়, তার কক্ষে ঢোকার পর এই চিরকুটটি পাওয়া যায়।


ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তাতে লেখা ছিল, ‘আমি আর পারছি না এ সমাজের সাথে তাল মেলাতে, আমি ব্যর্থ সৈনিক, আমার মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়। আমি ডিপ্রেশনের কারণগুলো কাউকে বলতে পারছি না।’


চিরকুটে সবশেষে লিখেছে, তার পরিবার যেনো কাউকে এ ঘটনায় দায়ী না করে।


কক্সবাজার সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়না তদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.