কামাল শিশির, এম আবুহেনা সাগর :
চৌফলদন্ডী এলাকার খালে একটি মাছ ধরার বোট থেকে সাত বস্তা ইয়াবা ট্যাবলেটসহ এ ঘটনায় ২ পাচারকারীকেও আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় ইয়াবা ট্যাবলেট পাচারে ব্যবহৃত বোটটিও জব্দ করেছে পুলিশ।
৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ব্রীজ সংলগ্ন ঘাট এলাকার খালে একটি মাছ ধরার বোট থেকে সাত বস্তা ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় ২ পাচারকারীকেও আটক করা হয়। আটককৃতরা হলেন কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়ারছড়ার মোঃ নুজরুল ইসলাম পুত্র মোঃ জহুরুল ইসলাম ও একই এলাকার মোজাফ্ফর আহমদ এর পুত্র মোঃ বাবু।
পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে পুলিশ। পুলিশের কয়েকটি দলের সমন্বয়ে চালানো ওই অভিযানে একটি বোট থেকে ইয়াবা ভর্তি সাতটি বস্তা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ২৫ থেকে ৩০ কার্ড করে ইয়াবা ট্যাবলেট রয়েছে। সর্বমোট ১৪ লাখ পিস্ ইয়াবা ট্যাবলেট হবে বলে প্রাথমিক গণনায় ধারণা করা হচ্ছে।
তিনি আরো বলেন, এসব ইয়াবা ট্যাবলেট পাচারের সাথে একটি শক্তিশালী চক্র জড়িত। ওই চক্রের দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে। পাশাপাশি আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"




You must be logged in to post a comment.