
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে কউকের সার্বিক সহযোগিতায় এবার সড়ক বাতি স্থাপন কাজ শুরু হয়েছে।
১৪মে চৌফলদন্ডী ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুর রহমানের প্রচেষ্টায়, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান লে: কর্ণেল (অব:) ফোরকান আহমদ সহযোগিতায় চৌফলদন্ডী ব্রীজ থেকে খোনকারখীল পর্যন্ত প্রায় ৩শটি সড়কবাতি স্থাপন কাজ শুরু হয়েছে।
চৌফলদন্ডী সড়ক বাতি স্থাপন করায় খুশিতে উৎফুল্ল হয়ে পড়েন এলাকার লোকজন। উপরোক্ত তথ্যাবলীর সত্যতা নিশ্চিত করেন জেলা শ্রমিকলীগের নেতা নেজাম উদ্দিন শাওন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.