
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার উপকূলীয় ইউনিয়ন চৌফলদন্ডীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নির্মম ভাবে নিহত হওয়া যুবকটির নামাজে জানাযায় শোকার্ত মানুষের ঢল নামে।
এদিকে ১১ জুন সকাল এগারটার দিকে ইউনিয়নের নতুন মহাল বাজারের পাশ্ববর্তী সংলগ্ন বীরমুক্তিযোদ্ধা সৈয়দ গ্রামার স্কুলের মাঠে নিহত সাইফুল ইসলামের জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় জানাযা পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- নিহতের নিকটাত্মীয় সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম আমির, নিহতের বড়ভাই সদ্য সৌদি ফেরত আব্দু শফি, রহমানিয়া আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমান আজাদ ও নিহতের সহপাটি হাফেজ সাইফুল ইসলাম।
এসময় বক্তরা- নিহত সাইফুলের রুহের আত্মার মাগফিরাত কামনা সহ দোয়া প্রার্থনা করেন। পাশাপাশি প্রকৃত অপরাধীদের গ্রেফতার করার জোর দাবী জানানো হয়। সে সাথে নিরহ ব্যক্তিদের হয়রানী না করার প্রতিও আহবান জানানো হয়। এ নামাজের জানাযায় সর্বশ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষজনের উপস্থিতি লক্ষনীয়। জানাযা পরবর্তী সময়ে আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব সহ এলাকাবাসীর বিষাদের কালোছায়া নেমে আসতে দেখা যায়। জানাযা শেষে পারিবারিক তাকে দাফন করা হয়।
প্রসঙ্গত- ৯ জুন দিবাগত রাত আনুমানিক সাড়ে বারটার দিকে ইউনিয়নের নতুন মহাল এলাকার স্থানীয় মাদ্রাসা সংলগ্ন স্থানে সাইফুল নামের এক যুবক ছুরিকাহত হন। রাত আনুমানিক তিনটারদিকে কক্সবাজার শহরস্থ একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত সাইফুল ইসলাম নতুন মহাল আদর্শ পাড়ার বদিউর রহমানের পুত্র ও স্থানীয় রহমানিয়া মাদ্রাসার শিক্ষক বলে জানা যায়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.