সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চৌফলদন্ডীতে ছুরিকাঘাতে যুবক আহত : গ্রেফতার দাবী

চৌফলদন্ডীতে ছুরিকাঘাতে যুবক আহত : গ্রেফতার দাবী

http://coxview.com/wp-content/uploads/2021/04/Ahato-Sagar-12-4-21.jpg

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে রাতের অন্ধকারে অপরাধী চক্রের ছুরিকাঘাতে এক যুবক গুরতর আহত হয়েছে।

১১ই এপ্রিল চৌফলদন্ডী ব্রীজের দক্ষিণ পাশ্বর্স্থ এলাকায় রাত সাড়ে আটটায় মোটর সাইকেল যোগে কক্সবাজার শহর হতে ঈদগাঁওয়ে আসার পথে গতিরোধ করে অপরাধীরা জালালাবাদ পশ্চিম পালাকাটার প্রবাসী সৈয়দ আলমের পুত্র মোঃ ইসহাককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তার পায়েসহ নানান স্থানে আঘাত লাগে। আহত এই যুবক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়।

তাৎক্ষণিক পথচারীরা যুবককে স্থানীয় বাজারে এনে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়। এ ব্যাপারে উপরোক্ত তথ্যের সত্যতা নিশ্চিত করেন লোকমান নামের এক সচেতন যুবক।

উল্লেখ্য, ইসহাক বৃহত্তর ঈদগাঁও ব্লাড ডোনারস সোসাইটির সদস্য। তার উপর ছুরিকাঘাতের ঘটনার তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেন। সেসাথে তদন্ত পূর্বক অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীও জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.