সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চৌফলদন্ডীতে পিকআপ ভ্যানের নিচে পড়ে শিক্ষার্থী আহত

চৌফলদন্ডীতে পিকআপ ভ্যানের নিচে পড়ে শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী বটতলায় ব্রীজের পূর্ব পাশে মাছ বহনকারী পিক আপ ভ্যানের নিচে পড়ে এক স্কুল ছাত্রী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

তথ্য মতে, ১লা ডিসেম্বর সকাল ৯টার দিকে ইউনিয়নের আলীয়া পাড়া বটতল ব্রীজের পূর্ব পাশে মাছ বহনকারী একটি পিক আপ ভ্যান রাস্তার পাশে দাড় করিয়ে চাকা পাল্টানোর উদ্দেশ্যে অবস্থান নেই। ঐ সময় স্থানীয় বেদার আহমেদের স্কুল পড়ুয়া মেয়েসহ ২ জন স্কুলে যাওয়ার সময় পিক আপ ভ্যানটি উল্টে গিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা দৌড়ে গিয়ে একজনকে টেনে নিতে সক্ষম হলেও মেয়েটি পিক আপের নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় মেয়েটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এহসানুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি এবং আহত মেয়েটিকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেছি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.