সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারী ও শিশু / চৌফলদন্ডীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু : বইছে শোকের ছায়া

চৌফলদন্ডীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু : বইছে শোকের ছায়া

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে পুকুরে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে।

ইউনিয়নের ৭নং ওর্যাড়ের উত্তর পাড়ার কামাল উদ্দিনের পূত্র মাহাদি বিন কামাল (৭)। মাহাদি ছোটদের সাথে খেলতে বের হয়ে আর ফেরা হল না বাসায়। বাড়ির পাশে থাকা পুকুরে ডুবে অকাল মৃত্যু হয়েছে তার। ৭জুন বিকাল তিনটায় দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে চৌফলদন্ডী উত্তর পাড়া এলাকায়।

পারিবারিক সূত্র মতে, ঘটনার আগ মুহূর্তে খেলতে গিয়ে মাহাদি সবার অজান্তে পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজখুঁজি করে না পেয়ে পুকুরে ভেসে উঠতে দেখে দ্রুত ঈদগাঁওস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে আত্মীয় স্বজন, এলাকাবাসীর মাঝে শোকের ছায়া বিরাজ করছে। একইদিন সন্ধ্যা ৭ টার সময় স্থানীয় উত্তর পাড়া পুরাতন জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মরহুমের জানাযা অনুষ্টিত হয়। তার মৃত্যুতে পরিবার পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন, ঈদগাঁও রিপোটার সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগরসহ আরো অনেকে।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/lash-baby-rafiq/

লামায় নিখোঁজের ৪ দিন পর ঝিড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পাগলীরআগা এলাকায় হারিয়ে যাওয়ার চার দিন পর উদ্ধার হওয়া দেড় ...

Portrait of a professional, showcasing contact details and role information.