সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চৌফলদন্ডীতে প্যানেল চেয়ারম্যান ও ইসলামাবাদে অবসরপ্রাপ্ত শিক্ষকের জানাযা সম্পন্ন

চৌফলদন্ডীতে প্যানেল চেয়ারম্যান ও ইসলামাবাদে অবসরপ্রাপ্ত শিক্ষকের জানাযা সম্পন্ন

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদুল আলম ও ইসলামাবাদে অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষকের জানাযায় শোকার্ত মানুষের ঢল নামে।

জানা যায়, ২৫ ফ্রেরুয়ারী রাত আনুমানিক দুইটার দিকে হঠাৎ হার্টে ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ফরিদের অবস্থা আশংকাজনক হওয়ায় চমেকে রেফার করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একইদিন বিকেল তিনটার দিকে মৃত্যু বরণ করেন ফরিদ মেম্বার। ২৬ ফ্রেরুয়ারী সকাল দশটায় স্থানীয় বিলে মরহুমের নামাজে জানাযা অনুষ্টিত হয়।

জানাযায় অংশ নেন – জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম রহিম উল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকতা নোমান হোসেন প্রিন্স, সদর উপজেলা আ,লীগ সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদুসহ আরো অনেকে।

অন্যদিকে ইকরা লানিং কোচিং সেন্টারের পরিচালক তানিমের পিতা ইসলামাবাদ দক্ষিণ খোদাইবাড়ী নিবাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোহাম্মদ ইদ্রীস ২৬ ফ্রেরুয়ারী রাত একটার দিকে সদর হাসপাতালে ইন্তকাল করেন।

স্থানীয় জামে মসজিদের মাঠে দুপুর দুইটায় মরহুমের জানাযা অনুষ্টিত হয়। এ দুই ব্যক্তির নামাজে জানাযায় সর্বশ্রণী পেশার বিপুল সংখ্যক লোকজনের সমাগম ঘটে।

এদিকে তাদের পরিবার পরিজনের প্রতি সমবেদনা সহ শোক প্রকাশ করেন – ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম মফি, নিবার্হী সদস্য রফিক উদ্দিন লিটন ও আশফাক উদ্দিন আরাফাত।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.