
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে প্রবাসী মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীত কাপড় পেয়ে খুশিতে উৎফুল্ল হন এলাকার নানান শ্রেণী পেশার মানুষ।
২৫ ডিসেম্বর সকালে চৌফলদন্ডী খামার পাড়াস্থ এলাকায় প্রতিবন্ধি ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্টানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক সাংসদ খাঁন বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী, সংরক্ষিত নারী সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমদ, সদর উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান।
সংগঠনের দায়িত্বশীল নেজাম উদ্দিন শাওনের পরিচালনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, নয়না পরিবার ট্রাস্টের সভাপতি হাসান মুরাদ আনাছ, সংগঠনের সভাপতি জামশেদুর রহমান, ঈদগাহ আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষক আবদু সালাম, মফস্বল সাংবাদিক ফোরাম, ঈদগাঁও থানা শাখার সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর, মেম্বার ওছাসিং রাখাইন, চৌফলদন্ডী ছাত্রলীগ সভাপতি মনজুর আলম, সংগঠনের দায়িত্বশীল রিফাতসহ অনেকে।
পরে প্রতিবন্ধি,অসহায়দের মাঝে শীতবস্ত্র সরুপ কম্বল বিতরণ করেন। সে সাথে করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে মাস্কও বিতরণ করা হয়।
উল্লেখ্য, এই সংগঠনের উদ্যোগে জেলার নানান স্থানে শীতবস্ত্র বিতরণ করে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.