সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / চৌফলদন্ডীতে মাষ্টার নুরুল কবির-রাশেদা খানম ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

চৌফলদন্ডীতে মাষ্টার নুরুল কবির-রাশেদা খানম ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

এম.আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মাষ্টার নুরুল কবির-রাশেদা খানম ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের ধারায় এ বছরও ২০১৭ সালের এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থী এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন- ফেইসবুক নয়, টেক্সট বুক দেখ। যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে হবে তোমাদেরকে। ফেইসবুক থেকে বিরত থাকার প্রতি আহবান জানান শিক্ষার্থীদের প্রতি। রাজনীতি মেধাবী ছাত্রদের ধ্বংস করে দেয়। আলোকিত দেশ গড়ার লক্ষ্যে কৃতি শিক্ষার্থীরাই এগিয়ে যাবে দেশ থেকে দেশান্তরে।

১৭ মে সকাল দশটায় চৌফলদন্ডীর নতুন মহাল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এলাকার কৃতি সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. সিরাজুল হক শাহজাহানের সভাপতিত্বে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রহমত সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ও সরকারের যুগ্ম সচিব আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার কমার্স কলেজের অধ্যক্ষ এ.কে.এম ফজলুল করিম চৌধুরী, কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যং থিং অং, ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী, ঈদগাহ ফরিদ আহমদ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা, বদরখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ.কে.এম ফজলুল হক, নাইক্ষ্যংছড়ি ডিগ্রী কলেজের অধ্যাপক শফি উল্লাহ, টেকনাফ ডিগ্রী কলেজের অধ্যাপক জয়নাল আবেদিন, জেলা কাজী সমিতির নেতা মুজিবুর রহমান বেলাল, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু তাহের। কৃতি ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন রাকিব হাসান, ছাত্রীর পক্ষে বক্তব্য রাখেন মাহিয়া সোবাহ মুমু।

অনুষ্ঠানের মাঝ পর্বে জেলার চারজন বিশেষ ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। তৎমধ্যে শিক্ষা-সাহিত্য প্রচার প্রসারে অসামান্য অবদানের জন্য প্রফেসর একে.এম ফজলুল করিম চৌধুরী, শিক্ষা সংস্কৃতি ও ইসলামের প্রচার এবং সমাজ সংষ্কারে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ঈদগাহ আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার প্রয়াত অধ্যক্ষ ইসলামি চিন্তাবিদ মাওলানা মো. ছৈয়দ নুরকে মরনোত্তর সম্মাননা,সমাজ সংস্কারে অসামান্য অবদান ও খুটাখালীর বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রয়াত কবি ও সাহিত্যিক মাওলানা আফজল আহমদ বিএ কে মরণোত্তর সম্মানানা, শিক্ষা সংস্কৃতিতে অসামান্য অবদান রাখায় ঈদগাহ আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম মো. সলিম উল্লাহ স্যারকে ক্রেস্ট দিয়ে মরণোত্তর সম্মানানা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ড. সিরাজুল ইসলামের গর্বিত পিতা মাষ্টার নুরুল কবির, কক্সবাজার নিউজ ডট কমের বার্তা সম্পাদক ইমাম খাইর, বে-বেঙ্গল নিউজ ডট কমের স্টাফ রিপোর্টার এম.আবুহেনা সাগর, মানবাধিকার কর্মী সরওয়ার সহ বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন গ্রামবাসী। পরে অতিথিরা সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদেরকে ফুল, ক্রেস্ট ও টেস্ট বুক দিয়ে বিশেষ সম্মানে সম্মানিত করেন।

উল্লেখ্য যে, ২০০৫সাল থেকে মাষ্টার নুরুল কবির রাশেদা ফাউন্ডেশন কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা, চক্ষু শিবির, বৃক্ষরোপন অভিযান, বৃত্তি পরীক্ষা, হাফেজে কোরআনকে সম্মানিত করা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের টিউশন ফি প্রদান, লাইব্রেরী পাঠাগার স্থাপন, স্কুল মাদ্রাসায় লাইব্রেরী সমৃদ্ধকরণ, ইফতার মাহফিল, প্রীতি ফুটবল টুর্ণমেন্ট, শীতবস্ত্র বিতরণ সহ নানা কর্মসূচী ধারাবাহিক ভাবে পালন করে যাচ্ছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.