এম আবু হেনা সাগর, ঈদগাঁও:
কক্সবাজার সদর উপজেলার উপকূলীয় ইউনিয়ন খ্যাত চৌফলদন্ডীতে সোনার বাংলা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধনী খেলা ২৮ অক্টোবর বিকেলে চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো দর্শকের করতালী ও উৎসবমুখর পরিবেশে ক্রীড়া ব্যক্তিত্ব মাঈনুদ্দীন ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত উদ্ভোধনী খেলায় উপস্থিত ছিলেন চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এহেছানুল হক, সাধারণ সম্পাদক শাহজাহান, সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান মুজিব, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি হাবিব উল্লাহ, মোস্তাক আহমদসহ বিপুল সংখ্যক এলাকার ক্রীড়ামোদী জনতা।
এ উদ্বোধনী খেলাটি ইসলামপুর বাঁশকাটা ক্রীড়া সংস্থা বনাম জালালাবাদ বাহারছড়া খেলোয়াড় সমিতি মুখোমুখি হয়। এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সোনার বাংলা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সভাপতি মহিউদ্দীন ভুলু, সাধারণ সম্পাদক মুজিব, সিনিয়র সহ-সভাপতি তারেক হায়দার, সাংগঠনিক সম্পাদক রুহেল, রমজান হায়দার, রহিম, আমানুসহ আরো অনেকে।
উল্লেখ্য যে, এ টুর্ণামেন্টটি প্রায় মাস ব্যাপী চলবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.