
ফাইল ছবি
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার উপকূলীয় ইউনিয়ন চৌফলদন্ডী এক মহিলা ইয়াবা সহ চট্টগ্রামে আটক হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, ৭ মে সকাল সাড়ে সাতটারদিকে ইউনিয়নের পূর্ব হিন্দু পাড়া এলাকার মৃত রতন দে’র স্ত্রী মনসা দে (৩০)কে চার হাজার পিছ ইয়াবা সহকারে চট্টগ্রাম আকবরশাহ থানার পুলিশ আটক করে। তার আটকের খবরে শশুর বাড়ী এলাকা চৌফলদন্ডী সহ বৃহত্তর ঈদগাঁওতে সমালোচনা শুরু হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় এমইউপি রাসেল উদ্দিন সাথে মুঠোফোনে কথা হলে তিনি উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিতের পাশাপাশি আটকৃত মহিলাটি দীর্ঘ বছর পূর্বে তার এলাকা কক্সবাজারস্থ বিড়ি আর ক্যাম্প বিনিস্যা ঘোনা এলাকায় চলে গেছেন বলে জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.