সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / চৌফলদন্ডীর রাখাইন পল্লীতে ছোটন রাজার উঠান বৈঠক ও গণসংযোগ

চৌফলদন্ডীর রাখাইন পল্লীতে ছোটন রাজার উঠান বৈঠক ও গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার সদরে ভাইস চেয়ারম্যান প্রার্থী তারুণ্যের প্রতীক ছোটন রাজা এবার চৌফলদন্ডীর রাখাইন পল্লীতে উঠান বৈঠক ও গণসংযোগ করে চমক সৃষ্টি করেছে। ১১মার্চ বিকেলে রাখাইন নারী পুরুষ ভোটারদের নিয়ে মতবিনিময়সহ কিছুক্ষণ সময় দেন তাদের সাথে। এসময় রাখাইনরা হেভিওয়েট প্রার্থী ছোটন রাজাকে কাছে পেয়ে মাথায় হাত বুলিয়ে দেন, সকলে হাত তুলে তাকে বিজয়ী করবে বলে আশ্বস্থ করেন।

একইদিন সকালে ঈদগাঁওর মাছুয়াখালী, ট্রান্সপোর্ট, মুরাপাড়া, ভূতিয়াপাড়া, শিয়াপাড়া, মেহেরঘোনা, কলেজ গেইট, তেতুল গাছ তলায় ব্যাপক নিবার্চনী গণসংযোগ করে। আমজাদ হোসেন ছোটন রাজাকে কাছে পেয়ে ভোটার সমাজ খুশিতে উৎফুল্ল হয়ে পড়ে। এমনকি প্রবীণ মুব্বীরাও রাজা মিয়ার ছেলে ছোটনকে দেখতে এসে বুকে আগলিয়ে নেন। এছাড়া গ্রামীন এলাকার বাড়ীঘর থেকে মা বোনেরা তাদের প্রিয় প্রার্থী ছোটনকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলেও আশ্বস্থ করে। আবার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর, মেহনতি মানুষের পরম বন্ধু, সাংগঠনিক উপজেলা শ্রমিক লীগের সভাপতি ছোটন রাজা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থীদের মাধ্যমে তাদের বাড়ীর পরিবার পরিজনের কাছে দোয়া চেয়েছেন এবং সালাম জানিয়ে লিফলেট বিতরণ করেন।

উল্লেখ্য যে, তিনি এলাকাতে পথসভা, গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় অব্যাহত রেখেছে। নিবার্চনে এখন মূল ফ্যাক্টর ছোটন।

সকাল থেকে দুপুর, বিকাল থেকে সন্ধ্যা পেরিয়ে গভীর রাত অবধি গ্রামীণ জনপদের ভোটারদের কাছে গিয়ে দোয়া চেয়ে চষে বেড়াচ্ছেন মেঠো পথে। তরুণ নেতার কাছে সাড়া দিচ্ছে মানুষরা।

ছোটন বিভিন্ন সামাজিক, ক্রীড়া, সাংস্কৃতিক, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত রয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

ঈদগাঁওতে ভোটারদের দ্বারে দ্বারে আবু তালেব : জনতার ভালবাসায় সিক্ত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবু তালেব গ্রামীণ জনপদে ...

Portrait of a professional, showcasing contact details and role information.