এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও-চৌফলদন্ডী ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় পূর্ব ঘোনাপাড়ার কাশেমুল উলুম হেফজখানা ও এতিমখানার ১৬তম বার্ষিক সভা ১ এপ্রিল হাফেজ খানা মাঠ প্রাঙ্গনে সম্পন্ন হয়। উক্ত সভায় অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও চৌফলদন্ডী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সমাজ সেবক হাসান মুরাদ, ছাত্রলীগ নেতা আবদুল্লাহ, হেলাল উদ্দীনসহ আরো অনেকে। এ সভায় প্রধান বক্তা হিসাবে তাকরির পেশ করেন চকরিয়া মজিদিয়া মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা আবদুর রহমান বুলবুল, বিশেষ বক্তা হিসাবে তাশরীফ পেশ করেন- ইসলামাবাদ খোদাইবাড়ীর এজি লুৎফুল কবির বালিকা মাদ্রাসার সহ-সুপার হযরত মাওলানা আবদুর রহমান আজাদ, চৌফলদন্ডী পূর্ব ঘোনা পাড়ার বায়তুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা আবদুল হাকিমসহ আরো ওলামায়েকেরামগণ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.