
ফাইল ফটো
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদরের চৌফলদন্ডী থেকে এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করেছে পুলিশ। ১১ জুলাই রাত নয়টায় দিকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী বর্ণিত ইউনিয়নের খামার পাড়া এলাকার রহিমুল্লাহর পুত্র বাদশা মিয়া প্রকাশ রাজা বাদশা বলে জানা গেছে।
পুলিশ সূত্র মতে, বাদশা প্রতিদিনের ন্যায় খামার পাড়া বাজারে গাঁজা বিক্রির উদ্দ্যেশে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়ার নির্দেশে এসআই শাহাজ উদ্দীন এবং অপরাপর এএসআইগনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করে।
তবে তদন্ত কেন্দ্রের ইনচার্জের মতে, আটককৃত ব্যক্তি এলাকায় একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.