সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চৌফলদন্ডী থেকে হত্যা মামলার আসামী ছৈয়দ নুর গ্রেফতার

চৌফলদন্ডী থেকে হত্যা মামলার আসামী ছৈয়দ নুর গ্রেফতার

 

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডীতে জামায়াত নেতা আমজাদ হোসেন হত্যা মামলার আসামি সৈয়দ নুরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতারকৃত ছৈয়দ নুরের ছেলে ছাত্রলীগ নেতা রায়েফ আনান রাফি এই হত্যা মামলার প্রধান আসামি।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ইউনিয়নের নতুন মহাল এলাকার এক বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইতোপূর্বে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য এহছানুল হককে (৫০) আটক করে পুলিশ।

২৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার সদরের চৌফলদণ্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ড নতুন মহাল বাজার এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী রায়েফ আনান রাফি, আবছার কামাল মোঃ মোফাচ্ছলের নেতৃত্বে সন্ত্রাসী হামলায় খুন হয় একই এলাকার নুরুল কবিরের ছেলে প্রবাস ফেরত স্থানীয় জামায়াতে ইসলামীর যুব বিভাগের নতুন মহাল বাজার ইউনিট সেক্রেটারি হাফেজ আমজাদ হোসেন। পরে নিহতের ভাই এরফানুল হক বাদী হয়ে এই খুনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.