সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ছাড়পত্র পেল ‘রং ঢং’

ছাড়পত্র পেল ‘রং ঢং’

অনলাইন ডেস্ক :

সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি তরুণ এ নির্মাতার দ্বিতীয় চলচ্চিত্র ‘রং ঢং’। তরুণ নির্মাতা আহসান সারোয়ার। তার প্রথম চলচ্চিত্র ‘আমরা করবো জয়’। সম্প্রতি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ছবিটি।

আহসান সারোয়ার বলেন, ছবিটিতে একটি ব্যয়বহুল গানের দৃশ্যায়ন করা হয়েছে, যা এতে নতুন মাত্রা যোগ করবে। চলচ্চিত্রের কাহিনি লিখেছেন আহসান সারোয়ার। এরই মধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি। এর সংগীত পরিচালনা করছেন ফুয়াদ নাসের বাবু ও রোমাঞ্চ।

এই সিনেমায় অভিনয় তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, লুৎফর রহমান জর্জ, সেরা জামান, ফারুক আহমেদ, স্বাধীন খসরু, ডক্টর এজাজ, শবনম পারভিন, প্রাণ রায়, সোহেল মন্ডল, জামিল হোসেন, সোমা ফেরদৌস, সাদাফ, রকিব হোসেন ইভন, মাখনূন, আমিন আজাদ, শামীম হোসেন, অর্ণব খান সহ আরো অনেকে।

আহসান সারোয়ার বলেন, ‘আপিল বিভাগের রায়ে অবশেষে ‘রং ঢং’ সিনেমাটি সেন্সর পেয়েছে এটাই এখন মূখ্য বিষয়। সেন্সর সার্টিফিকেট হাতে পাওয়ার পর দায়িত্বটা যেন আরও বেড়ে গেলো। ‘রং ঢং’ সিনেমাটা শুধু আমার না, এর সঙ্গে জড়িয়ে আছে ক্যামেরার সামনে এবং পেছনে আরও অনেকে।

কবে নাগাদ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘সিনেমাটি মুক্তির দিন তারিখ এখন ঠিক হয়নি। তবে আশা করছি সবাইকে সঙ্গে নিয়েই রংঢং সিনেমাটি খুব শিগগিরই মুক্তি দিতে পারবো।’

নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার,বান্দরবান, গাজীপুর, সিলেটসহ আরও বিভিন্ন লোকেশনে দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে চলে এই সিনেমা নির্মাণ কাজ। এই সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন ফোয়াদ নাসের বাবু, পান্থ কানাই, শামীম বুলেট, রোমান্স, তাসনুভা প্রমূখ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.