সাম্প্রতিক....
Home / জাতীয় / ছেলেদের চেয়ে ৩ শতাংশ মেয়েরা এগিয়ে

ছেলেদের চেয়ে ৩ শতাংশ মেয়েরা এগিয়ে

ফাইল ছবি

চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ছেলেদের চেয়ে ২ দশমিক ৮২ ভাগ বেশি মেয়েরা পাস করেছে। এ বছর গড় পাসের হার ৬৮.৯১ শতাংশ আর মোট জিপিএ-৫ পেয়েছেন ৩৭ হাজার ৭২৬ জন।

২৩ জুলাই রোববার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সে সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

পরে সেখানে ফলাফলের সংক্ষিপ্ত কিছু তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, এসএসসির মতো এইচএসসিতে নতুন পদ্ধতিতে খাতা মূল্যায়ন করা হয়েছে।

গত ২ এপ্রিল থেকে ১৫ মে এইচএসসির তত্ত্বীয় এবং ১৬ থেকে ২৫ মে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী অংশ নেন। এর ফল প্রকাশের জন্য ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ২৩ অথবা ২৪ জুলাই যেকোনো একদিন বেছে নিতে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল। তার মধ্যে থেকে ২৩ জুলাইকে বেছে নেওয়া হয়।

 

 

সূত্র:আয়েশা সিদ্দিকা শিরিন/priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.