
৬৮ পয়সার ৪০০ চেক প্রধানমন্ত্রীর কাছে জন্মদিনের উপহার হিসেবে পাঠানো হয়েছে। ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৬৭তম জন্মদিনে ৬৮ পয়সার চেক উফার দিয়েছেন অন্ধ্রপ্রদেশের অবহেলিত কৃষকেরা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে থেকে এ তথ্য পাওয়া গেছে।
১৭ সেপ্টেম্বর রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৬৭ তম জন্মদিন ছিল। তিনি ৬৭ বছর পূর্ণ করে ৬৮ বছরে পা দিয়েছেন।
গতকাল রোববার প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন উপলক্ষে অন্ধ্রপ্রদেশের খরায় ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়ে কাজ করা রায়ালাসীমা সাগুনীতি সাধনা সমিতি (আরএসএসএস) এক অনুষ্ঠানের মাধ্যমে তা উদযাপন করেন। আর সে অনুষ্ঠান থেকে ৬৮ পয়সার ৪০০ চেক প্রধানমন্ত্রীর কাছে জন্মদিনের উপহার হিসেবে পাঠানো হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে সংগঠনটির সহ-আহ্বায়ক যারভা রামাচন্দ্র রেড্ডি বলেন, ‘আমরা আপনার কাছে উপহার হিসেবে ৬৮ পয়সার চেকগুলো পাঠিয়েছি, যাতে এখানকার দুরবস্থার প্রতি আপনার দৃষ্টি পড়ে।’
এদিকে আরএসএসএস-এর দাবি, অন্ধ্রপ্রদেশের রায়ালাসীমায় প্রাকৃতিক সম্পদ থাকলেও তা দেশের সবচেয়ে পিছিয়ে পড়া একটি অঞ্চল। এ ছাড়া কৃষ্ণা ও পেন্না নদী থাকা সত্ত্বেও এখানকার কুরনল, অনন্তপুর, চিত্তুর ও কাড়াপা জেলা পানি বঞ্চিত।
এছাড়া অন্ধ্রপ্রদেশের কৃষকদের মতে, প্রধানমন্ত্রীর কাছে ৬৮ পয়সার চেক পাঠিয়ে এই অভিনব প্রতিবাদ জানানোয় তাদের এলাকার উন্নয়নের দিকে কেন্দ্রীয় সরকারের নজর পড়বে বলে তাদের বিশ্বাস।
সূত্র:ইতি আফরোজ/priyo.com,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.