জন্মনিয়ন্ত্রণে নারীর নয় পুরুষের ব্যবহারযোগ্য পিলের খোঁজ পাওয়া গেছে ইন্দোনেশিয়ায়। এক খবরে বিজনেস ইনসাইডার জানিয়েছে, গেন্দারুসা নামের এক ধরনের গাছ থেকে তৈরি এ পিল ৯৯ শতাংশ কার্যকর।
ইন্দোনেশিয়ার পাপুয়া দ্বীপের উপজাতীয় পুরুষরা অনেক আগে থেকেই জন্মনিয়ন্ত্রণে এ গাছ ব্যবহার করে আসছে।
সম্প্রতি দেশটির ন্যাশনাল ফ্যামিলি প্লানিং কো-অর্ডিনেশন বোর্ড এবং এয়ারল্যাংগা ইউনিভার্সিটির বিজ্ঞানীরা যৌথভাবে এ গাছ থেকে জননিয়ন্ত্রণ পিল তৈরি করেছেন। পরীক্ষমূলক ব্যবহারে দেখা গেছে, এ পিল ৯৯ শতাংশ কার্যকর।
গবেষকরা জানান, এ পিল শুক্রাণুর এনজাইম নিঃসরণ ক্ষমতা কমিয়ে দেয়, যার ফলে তা ডিম্বাণুর সাথে নিষিক্ত হতে পারে না। আবার পিল সেবন বন্ধ করে দিলেই একমাসের মধ্যেই শুক্রাণু আগের অবস্থায় ফিরে আসে।
তারা আরও জানান, পাপুয়ার উপজাতীয়রা মিলনের মাত্র ৩০ মিনিট আগে চায়ের সাথে এ গাছ সেবন করে।
গবেষকরা এখন এই পিলের এমন সংস্করণ তৈরির চেষ্টা করছেন যা এক ঘণ্টা আগে খাওয়া যাবে।
পিল সেবনে পুরুষদের মাঝে ওজন বৃদ্ধি এবং এনজাইমের তারতম্য দেখা গেলেও নারীদের পিলের মতো বড় ধরনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।
তবে এ নিয়ে আরও বড় পরিসরে গবেষণা পরিচালনা করা প্রয়োজন বলে মনে করছেন গবেষকরা।
–জিবাংলা টোয়েন্টিফোর ডটকম,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.