সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / জন আব্রাহামের ‘পরমাণু’ ছবির ট্রেলার প্রকাশ

জন আব্রাহামের ‘পরমাণু’ ছবির ট্রেলার প্রকাশ

বলিউডের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক জন আব্রাহামকে শেষ সিলভার স্ক্রিনে দেখা গিয়েছিলো দুই বছর আগে। এর মধ্যে লম্বা বিরতি। বিরতি বলে ভুল হবে! কারণ তিনি নতুন ছবি ‘পরমাণু: দ্য স্টোরি অব পোখরান’ নিয়ে কাজ করেছেন এই সময়টাতে। জনের শেষ ছবি ‘ফোর্স-২’ বক্স অফিসে ভালো প্রভাব ফেলেছিলো।

জন আব্রাহামের নতুন এই ছবি নিয়ে গুঞ্জন বলিউড পাড়ায়। জন ভক্তরা ও জন নিজেও দারুণ উচ্ছ্বসিত। গেলো শুক্রবার ‘পরমাণু: দ্য স্টোরি অব পোখরান’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে।

ছবিটি প্রসঙ্গে ৪৫ বছর বয়সী এই তারকা অভিনেতা বলেন, ‘সঠিক বিষয় নির্বাচনের জন্য আমি সঠিক সময়কে বেছে নিতে পছন্দ করি। সুতরাং আমি খুব খুশি যে আমি ফিরে এসেছি এবং একটি ভালো প্রজেক্ট রয়েছে আমার হাতে। ‘ফোর্স ২’-এর পর আমি অন্তত ১০টি ছবিতে সাইন করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। যেহেতু আমি একজন প্রযোজক- সুতরাং আমাকে ভেবে সিদ্ধান্ত নিতে হয়, কি করব, কি করব না।’

এই ছবিতে জনকে সামারিক কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। তাঁর সঙ্গে রয়েছেন, ডিয়ান পেনটি, বোমান ইরানি, মার্কিন অভিনেতা জ্যাকার কফিন। ছবিটি আসছে ২৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.