সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / জরুরি বিজ্ঞপ্তিতে আলিম পরীক্ষার তারিখ পরিবর্তন

জরুরি বিজ্ঞপ্তিতে আলিম পরীক্ষার তারিখ পরিবর্তন

http://coxview.com/wp-content/uploads/2021/12/Madrasha-Bord.jpg

অনলাইন ডেস্ক :
আলিম পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। রোববার পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে তারা জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

অনিবার্য কারণে চলমান আলিম পরীক্ষার তিনটি বিষয়ের তারিখ পরিবর্তন করা হয়েছে। আজ রবিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৬ ডিসেম্বর (সোমবার) হাদিস ও উসুলুল হাদিস পরীক্ষাটি ২১ ডিসেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। অন্যদিকে আল ফিকহ ও পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষাটি ৯ ডিসেম্বরের পরিবর্তে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই তিনটি বিষয়ের পরীক্ষাই ওই দিনগুলোতে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া বাকি পরীক্ষাগুলো পূর্বের দেওয়া রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।

জানতে চাইলে মাদ্রাসা শিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ বলেন, অনিবার্য কারণবশত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। এর বেশি আর কিছু বলতে চাই না।

তবে বোর্ডের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, পরীক্ষাপ্রশ্ন ও ট্রেজারিতে সমস্যা হওয়ায় পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.